NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আগামী মাসে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৯:০৩ এএম

আগামী মাসে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম

ঢাকা: আগামী মাসে আবার বাড়তে পারে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৭ জুন) সকালে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসে (জুলাই) জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি। যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে গড়ে প্রায় ১৬ ডলার।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ডিজেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর লিটারপ্রতি অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়।