NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইতালিতে মহান বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৮ এএম

ইতালিতে মহান বিজয় দিবস উদযাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশে অবস্থান করায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।

ইতালি আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক সাংগঠনিক সম্পাদক জামান মোক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা সম্পাদক তুহিনা জামান, সদস্য ফারুক ফরাজী, সাইফুল হাওলাদার, মো. আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়না আহমেদ, ভারপ্রাপ্ত সভানেত্রী উম্মেহানি চৌধুরী রোম, মহানগরের সহ-সভাপতি শাহ জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইতালি যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান সমাজ কল্যাণ সম্পাদক মহি তফদার, দপ্তর সম্পাদক সোহেল বক্সীসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিজয়ের এই দিন কেক কেটে উদযাপন করা হয়। এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।