NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে নতুন ১৪৫ রোগী


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৯ এএম

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে নতুন ১৪৫ রোগী

ঢাকা: দেশে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।  

চলতি বছরে এখন পর্যন্ত ২৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীদের ৬৬ জন ঢাকার ও ৭৯ জন অন্যান্য বিভাগের।

 

 

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৪০ জন রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে। আগের দিন দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১২৫। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ হাজার ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬৭৬ জন।  

ঢাকার ৫৩ হাসপাতালে ৩৭৪ জন ও ঢাকার বাইরে ৩০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি ডিসেম্বরের ১৮ দিনে চার হাজার ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।