NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সিডনীতে মহান বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২২ এএম

সিডনীতে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনীতে শুক্রবার (১৬ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয়ের ৫১তম বার্ষিকী উদযাপন করেছে। 

প্রত্যুষে বাংলাদেশ হাউজের সবুজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর কনসাল জেনারেল দূতাবাসের সকল কর্মকর্তাদের নিয়ে সিডনিস্থ ওয়েস্টার্ণ সিডনী ইউনিভার্সিটিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিকেলে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে মিশনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতা, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অতিথিবর্গের উদ্দেশে দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন।

 

কনসাল জেনারেল বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় অর্জনে অবদান পালনকারী প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কনসাল জেনারেল মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনায় দেশ গড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। 

বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও অর্জনগুলোর উপর আলোকপাতসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যের হার হ্রাস, গড় আয়ুষ্কাল বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, গৃহহীনদের গৃহ প্রদানসহ উন্নয়নের সকল সূচকে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নেবার জন্য আহ্বান জানান।

আলোচনা পর্বের পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীবৃন্দের উপস্থাপনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি দিয়ে সাজানো এই সাংস্কৃতিক পর্ব উপস্থিত সকলের মন কেড়েছে। অনুষ্ঠান শেষে কনসাল জেনারেল অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।