NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পিরোজপুর আ. লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৬:২১ পিএম

পিরোজপুর আ. লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

এম এ হাকিম হাওলাদার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি গত ২৮ নভেম্বর দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বচিত হন।  

রবিবার দুপুর ১২টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের চড়াইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।  

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল প্রমুখ।