NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

বিজয় দিবসে মাঠে নাসির-সৌম্যরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
বিজয় দিবসে মাঠে নাসির-সৌম্যরা

আগামীকাল শুক্রবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে বরাবরের মতো প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে দুই ভাগ হয়ে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচ। বিসিবির টুর্নামেন্ট কমিটি শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের নাম ঘোষণা করেছে। তবে এবার দল গঠনে আছে ভিন্নতা!

বিজয় দিবস ক্রিকেটে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করতে। তবে বিসিবি এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা নয়, এবার ম্যাচ খেলবেন এই সময়ের ক্রিকেটাররা। থাকছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটারও। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেনদের দেখা যাবে এ ম্যাচে। 

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।

শহীদ মুশতাক একাদশ-
আমিনুল ইসলাম বিপ্লব, সানজামুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আকবর আলি, রাকিবুল হাসান, সৈকত আলি, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, আশিক উর জামান, রিপন মন্ডল ও নাইম হাসান।

শহীদ জুয়েল একাদশ-
মোহাম্মদ মিঠুন, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম ইসলাম, মোহাম্মদ নাইম, নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি ও রিশাদ হোসেন।