NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের প্রস্তাব!


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ এএম

>
দেবের সামনেই রুক্মিণীকে বিয়ের প্রস্তাব!

টলিউডের জল্পিত জুটি দেব-রুক্মিণী। সাতপাকে বাঁধা না পড়লেও তারা যে আনঅফিসিয়াল স্বামী-স্ত্রী সেকথা টালিগঞ্জ অন্দরের সবার জানা। শুধু অন্দর কেন তাদের ভক্ত-দর্শকেরাও ব্যাপারটা জানেন। এবার দেবের সামনেই তার ‘বিশেষ মানুষ’ রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দিলেন এক দেব ভক্ত।

সোশ্যাল মিডিয়ার খুদে সেনসেশন ফুগলা। ছোট্ট ফুগলা দেবের খুব বড় ফ্যান। হাজির হয়েছিল বিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে। সেখানে বিচারকের আসনে ছিলেন দেব ও রুক্মিণী। দুষ্টু বুদ্ধি ধরা দিলো ফুগলার মাথায়। সোজাসুজি জানিয়ে দিলো, বিয়ে করবে দেবের বউকে। ফুগলার ইশারা ছিল দেবের ‘কাছের মানুষ’ রুক্মিণীর দিকেই।

ফুগলার মুখে এমন কথা শুনে তো হকচকিয়ে যান দেব। তবে মজা করে ফুগলাকে দেব জানালেন, ‘আমি রংবাজ, আমার বউকে কী করে বিয়ে করতে চাইলে?’ ফুগলার এমন কথা শুনে লজ্জায় একেবারে লাল হয়ে যান রুক্মিণী। তবে এসবের বাইরে খুদেদের সঙ্গে ‘পাগলু’ গানে নেচেও উঠলেন দেব।

প্রসঙ্গত, রিয়েলিটি শোয়ের পাশাপাশি এই মুহূর্তে ‘প্রজাপতি’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন দেব। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।