NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ পিএম

>
ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

টানা প্রায় ১০ মাস ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে আক্রমণ চললেও সাস্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা বেশ বাড়িয়েছে মস্কো। আর এই পরিস্থিতিতে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র।

মূলত ওয়াশিংটনের এই সিদ্ধান্তটি চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন তার পশ্চিমা অংশীদারদের কাছে বিমান প্রতিরক্ষার জন্য আবেদন জানিয়ে আসছে। মূলত রাশিয়াকে রুখতে ইউক্রেন যেসব সামরিক সহায়তা চায় তার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, স্থল-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন রেথিয়ন টেকনোলজি কর্পোরেশনের তৈরি প্যাট্রিয়ট ধেয়ে আসা মিসাইলকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। এছাড়া প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়।

তবে যুক্তরাষ্ট্র এটি সাধারণত বেশ স্বল্প পরিমাণে সরবরাহ করে থাকে এবং এই কারণে সারা বিশ্বের মার্কিন মিত্ররা এটি পাওয়ার জন্য কার্যত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।