NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এক কোটি কার্ডধারীকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

>
এক কোটি কার্ডধারীকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করবে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। এতে নিম্ন আয়ের কার্ডধারী পরিবারগুলো বুধবার (১৪ ডিসেম্বর) থেকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডাল কিনতে পারবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রাণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। সে লক্ষ্যে আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করা হবে। কার্ডধারী সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে নিম্নলিখিত পণ্যসামগ্রী ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

নিয়ম অনুযায়ী একজন কার্ডধারী ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি প্রতি ৭০ টাকায় ২ কেজি মশুর ডাল এবং লিটার প্রতি ১১০ টাকায় ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।