NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বঙ্গবন্ধুকে হত্যা না করলে জিয়াকেও মরতে হতো না : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

বঙ্গবন্ধুকে হত্যা না করলে জিয়াকেও মরতে হতো না : সেতুমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধুকে না মারলে হয়তো জিয়াউর রহমানকে মরতে হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি কী বাঁচতে পেরেছেন? তাকেও একইভাবে মরতে হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

 

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় আছেন বলে মানুষ ভয়ে কিছু বলে না। সাধারণভাবে দেখলে সব দেখতে পাবেন। দয়া করে দলের নামে কেউ অপকর্ম করবেন না। আওয়ামী লীগের পরিচয় না থাকলে আমি কে? পদ না থাকলে কেউ কিছু না। দলের বদনাম হয় এমন কাজ কেউ করবেন না।

এর আগে একই দিন সকাল ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এই সম্মেলনে কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এবারের সম্মেলনে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা থেকে কাউন্সিলর করা হয়েছে ৩৫১ জনকে।