NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রথম টেস্টে তাসকিনকে নিয়ে শঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ পিএম

>
প্রথম টেস্টে তাসকিনকে নিয়ে শঙ্কা

চোটের সঙ্গে পেসার তাসকিন আহমেদের সখ্যতাটা নতুন কিছু নয়। তাসকিনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর ইনজুরির সংখ্যা হিসেব করলেই দেখা যায়, অধিকাংশ সময়েই এই পেসারকে থাকতে হয়েছে মাঠের বাইরে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের কথাই ধরা যাক। পিঠের ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডে মিস করেছেন এই স্পিডস্টার। তৃতীয় ওয়ানডে খেললেও এবার শঙ্কা জেগেছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে।

বুধবার শুরু চট্টগ্রাম টেস্ট, তার আগে সোমবার ভারতের বিপক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। সেখানে কথা বলার সময়ে তাসকিনের কাছে জানতে চাওয়া হয় টেস্টের আগে শারীরিক এবং মানসিকভাবে কতটা ফিট। এমন প্রশ্নের জবাবে অবশ্য তাসকিন কিছুটা দুঃসংবাদই শোনালেন। জানালেন নির্ভর করছে সবকিছু ফিটনেসের উপরে। 

যেমনটা বলছিলেন তাসকিন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তারা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড-সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব।’

সেটা না হলে তাসকিনের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্টে। এ নিয়ে ইতোমধ্যে কথাও হয়ে গেছে ম্যানেজমেন্টের সঙ্গে, জানান তাসকিন। তিনি বলেন, ‘যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে। এটা নিয়ে ম্যানেজমেন্ট দুশ্চিন্তা করছে। আমার সঙ্গে কথাও বলেছে। আমাকে ওয়ার্কলোড প্ল্যান দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি।’