NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ফ্রান্সকে শেষ চারে নিয়েই বিশ্বকাপের গন্ধ পাচ্ছেন জিরু


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮:১৪ পিএম

>
ফ্রান্সকে শেষ চারে নিয়েই বিশ্বকাপের গন্ধ পাচ্ছেন জিরু

গেল বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই দলের ফরোয়ার্ড হিসেবে খেলেও কোনো গোলের দেখা পাননি অলিভিয়ের জিরু। সেই অভাবটা যেন এবার পুষিয়ে দিচ্ছেন তিনি। 

এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন চার গোল। যার শেষটা এসেছে গত রাতে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিটে গোল করে ১-১ সমতা ভেঙে তিনিই ফ্রান্সকে পথ দেখান বিশ্বকাপের সেমিফাইনালের। 

সেই এক গোলে ম্যাচসেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন তিনি। এরপরই তিনি জানালেন, ২০১৮ সালে ফ্রান্স যেমন বিশ্বকাপ জিতেছিল, এবারও আবহটা তেমনই মনে হচ্ছে তার।

সেবার সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠে কোচ দিদিয়ের দেশমের দল। ইংল্যান্ড ম্যাচটা জিরুকে সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘ইতোমধ্যেই এই ম্যাচটা অদ্ভুতভাবে আমাকে ২০১৮ বিশ্বকাপের বেলজিয়াম ম্যাচটার কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা সেই ম্যাচটায় এগিয়ে গিয়েছিলাম, এরপর সেই গোলটা আগলে রেখেই জিতেছিলাম।’

যদিও বেলজিয়ামের বিপক্ষে সেই ম্যাচটা থেকে যে এবারের ম্যাচটা আলাদাই ছিল, সেটাও ভুলে যাননি তিনি। বলেন, ‘তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন ছিল। তারা ম্যাচে ফিরে এসেছিল, নিজেদের যে সুযোগ আছে, সেটা বিশ্বাস করা শুরু করে দিয়েছিল। কিন্তু আমরা জানতাম যে আমরা প্রতি আক্রমণে ভালোই ত্রাস ছড়াতে পারি। দুই গোলপোস্টের মাঝে কী হয়, সেটাই এখানে গুরুত্বপূর্ণ।’

ভাগ্যের সহায়তা যে ছিল, সেটাও ভুলে যাননি তিনি। সে কারণেই হয়তো, ২০১৮ সালের বিশ্বজয়ের কথা আবারও মনে হয়ে যাচ্ছে তার। তিনি বলেন, ‘আমরা একটু ভাগ্যবান ছিলাম বটে, হ্যারি কেইন পেনাল্টি মিস করেছিল। তবে এখন যা অনুভূতি, সেটা আমাকে ২০১৮ সালের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি আশা করি, আমরা যতদূর সম্ভব এগিয়ে যেতে পারব। কারণ এই দলটা অনেক বড় কিছু অর্জন করার মতোই দল।’