NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা পুতিনের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

>
পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর (ইউরোপ ও যুক্তরাষ্ট্রের) কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমারা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে চায়। তাদের প্রভাব বিস্তারের এমন আকাঙ্খা বৈশ্বিক দ্বন্দ্ব সৃষ্টির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। খবর রয়টার্সের।

শুক্রবার (৯ ডিসেম্বর) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দেন রুশ প্রেসিডেন্ট। এই সম্মেলনে বক্তব্য রাখার সময় পশ্চিমাদের সমালোচনায় মুখর হন তিনি।

পুতিন বলেন, ‘বিশ্বে দ্বন্দ্বের ঝুঁকি বাড়ছে। এটি পশ্চিমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিকক্ষেত্রে যে কোনোভাবে প্রভাব বিস্তার করার মন-মানসিকতার ফলাফল।’

তিনি আরও বলেছেন, ‘তারা ইচ্ছাকৃতভাবে একাধিকবার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বৈশ্বিক উত্তেজনাকর পরিস্থিতি বৃদ্ধি করেছে।’

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন পুতিন। তিনি দাবি করেছেন, ইউক্রেনকে ‘শোষণ’ করছে পশ্চিমারা। তিনি আরও দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে সাধারণ ইউক্রেনীয়দের ক্যানন ফোডার হিসেবে ব্যবহার করছে তারা।

এদিকে নিরাপত্তার অজুহাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এর কয়েকদিন পর থেকেই দেশটিতে সামরিক সহায়তা পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। একাধিকবার এসব সহায়তার সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া নিরাপত্তার কথা বলে ইউক্রেনে হামলা করলেও পশ্চিমা দেশগুলোর দাবি, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত এবং ইউক্রেনের বড় একটি অংশ দখল করার পরিকল্পনা ছিল রাশিয়ার। জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে না পারলেও, দেশটির বড় একটি অংশ দখল করেছে রাশিয়া।