NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১১৮ রোগী


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১১৮ রোগী

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। তবে এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৮ জন রোগী। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ২১৭ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের ৬১ জন ঢাকার এবং অন্যান্য বিভাগের ৫৭ জন।

 

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রামে বিভাগের ১২ জন। এরপর খুলনা বিভাগের ৯ জন।

 

চলতি ডিসেম্বরের প্রথম নয় দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৪৫৫ জন। এর মধ্যে মারা যায় নয় জন। আগের মাস নভেম্বরে হাসপাতালে ভর্তি ১৯ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয় ১১৩ জনের। একক মাস এটি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যু হয় নভেম্বরে। এর আগের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা গেছেন ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ৫৯ হাজার ৮১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মারা যায় ২৬৩ জন। ২০১৯ সালে দেশে সবোর্চ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে বছর মৃত্যু হয় ১৬৪ জনের। ২০২০ সালে আক্রান্ত হয় এক হাজার ৪০৫ জন। মারা যায় সাত জন। আর ২০২১ সালে  আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। সে বছর মৃত্যু হয় ৭৫ জনের।