NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১১ এএম

>
আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

রাজধানীর নয়াপল্টনে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (বুধবার) নয়াপল্টনে পুলিশের সঙ্গে অস্ত্র হাতে থাকা আর্জেন্টিনার জার্সি পরা লোকটি আনসার সদস্য। তিনি পল্টন মডেল থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।

 

আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিল পোশাকে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো সময় যেকোনো ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারেন।