NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অধিনায়ক হিসেবে সিরিজ জিতে উচ্ছ্বসিত লিটন


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:১৭ পিএম

>
অধিনায়ক হিসেবে সিরিজ জিতে উচ্ছ্বসিত লিটন

ভারতের বিপক্ষে ২০১৫ সালের পর ২০২২-এ এসে আবারও ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সেবার টাইগারদের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। চলতি সিরিজে তামিমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান লিটস দাস। আর দায়িত্ব পেয়েই বাজিমাত করলেন তারকা এই ওপেনার। অধিনায়কত্বের শুরুতেই সিরিজ জিতে উচ্ছ্বসিত তিনি।

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর কথা বলতে গিয়ে লিটন জানান, ‘খুব খুশি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে জিততে পেরে ভালো লাগছে। আমরা ভেবেছিলাম এমন পিচে ২৪০-২৫০ একটি ভাল স্কোর হবে। শুরুতে চাপে ছিলাম কিন্তু তারা (মাহমুদুল্লাহ ও মিরাজ) দুর্দান্ত খেলেছে। তাদের কথোপকথন কী ছিল জানি না, কিন্তু তারা যা করেছে তা দারুণ ছিল।’

সিরিজ জেতার পরেও লিটন চোখ রাখছেন সিরিজের শেষ ম্যাচে, ‘আমি আমার মেইন বোলারদের শেষের দিকে রাখতে চেয়েছিলাম কারণ দ্বিতীয় ইনিংসে এটা ভালো পিচ ছিল। তাই শুরুর দিকে তাদের দিয়ে খুব একটা বোলিং করাতে পারিনি। পরের ম্যাচেও আমাদের জয়ের জন্যেই ফোকাস থাকবে।’