NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আমি সৎ, ১ টাকাও হারাম খাইনি : তাকসিম এ খান


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৪ এএম

>
আমি সৎ, ১ টাকাও হারাম খাইনি : তাকসিম এ খান

অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে সেগুলোকে সম্পূর্ণ অসত্য দাবি করে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ঢাকা ওয়াসায় এক টাকাও দুর্নীতি হয়নি, জীবনে এক টাকাও হারাম খাইনি। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। এই অভিযোগের কোনো ভিত্তি ছিল না।

বুধবার (৭ ডিসেম্বর) কারওয়ান বাজারে ওয়াসার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তাকসিম এ খান বলেন, আমি যেহেতু এক টাকাও হারাম খাইনি, দুর্নীতি করিনি; তাই এখন আমার বিরুদ্ধে যতোই অভিযোগ তুলুক, আমার কোনো ভয় নেই। যেহেতু আমি জানি, আমি সৎ, তাহলে আমার ভয় বা লজ্জার কী আছে। আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আল্লাহর রহমতে হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

তাহলে কেন বার বার অভিযোগ উঠছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার এমডি বলেন, অনিয়ম এবং দুর্নীতির দায়ে যাদের ওয়াসা থেকে চাকরিচ্যুত করেছি, তারাই আজ আমার পিছু লেগেছে। তারা বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা চায়, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওয়াসার এমডির চেয়ার থেকে সরাতে। 

তিনি বলেন, তাহলে তখন তারা আবার চাকরি ফিরে পাবে। ওয়াসায় দুর্নীতি চালিয়ে যেতে পারবে। বহিষ্কৃত কর্মকর্তারা ওয়াসাকে জিম্মি করে রেখেছিল। তারা যে কাজটা করতেন, সেই কাজের পদ্ধতিটা আমি পরিবর্তন করে দিয়েছি ওয়াসায়। ঢাকা ওয়াসার সব লেনদেন অনলাইন করেছি। যেন তারা কোনো অনিয়ম করতে না পারে। তারাই মূলত এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।