NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

দ্বিতীয় বাংলাদশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০২:৫৩ এএম

>
দ্বিতীয় বাংলাদশি হিসেবে টেস্টে পাঁচ হাজারি ক্লাবে তামিম

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। মুশফিকের পর এই অর্জনের সাক্ষী হন বাঁহাতি ওপেনার। উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখান তামিম।

চট্টগ্রামে প্রথম টেস্টে মুশফিকের আগে তামিমই প্রথম ছুঁতে পারতেন এই কীর্তি। ৪৮৪৮ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন, সেঞ্চুরি তুলে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হলে অপেক্ষা বাড়ে। ততক্ষণে ৪৯৩২ রান নিয়ে ক্রিজে আসা মুশফিক পৌঁছে যান ৫ হাজার রানে। ঢাকায় হওয়া দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ায় অপেক্ষা আরো বাড়ে তামিমের।

১৯ রান দূরে থেকে আজ বৃহস্পতিবার (১৬ জুন) অ্যান্টিগা টেস্টে নামেন তামিম। অন্যপ্রান্তে ব্যাটসম্যানরা যখন হাবুডুবু খাচ্ছিলেন তখন তিনি ছিলেন অবিচল। উলটো বাউন্ডারি মেরে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সপ্তম ওভারের দ্বিতীয় বলে রোচকে ফ্লিক করে তিন রান নেন বাঁহাতি এই ওপেনার। তাতে ৫ হাজার টেস্ট রানের মাইলফলক অর্জন করেন তামিম।

এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৩০ ইনিংস। যেখানে বাংলাদেশের হয়ে প্রথম এই কীর্তি গড়া মুশফিকের লেগেছে ১৪৯ ইনিংস। হজ পালন করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেওয়া মুশফিকই ৮২ টেস্টে ৫২৩৫ রান নিয়ে এখন বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সিরিজে তামিম সুযোগ পাচ্ছেন মুশফিককে পিছনে ফেলে চূড়ায় ওঠার।