NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিএনপি পল্টনে সমাবেশ করলে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৬ এএম

বিএনপি পল্টনে সমাবেশ করলে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিএনপি পল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা সমাবেশ করতে হবে। ২০-২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব না। সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়।

 

তারা ২৫ লাখ লোকের সমাগম পল্টনে কেন করবে এখন আমাদের চিন্তার বিষয়।

 

আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কেন বিএনপি পল্টনে করতে চায়। সেটা আমাদের দেখার বিষয়। তারা ঘোষণা দিচ্ছে যে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিএনপি পল্টনে সমাবেশ করতে চাওয়ার কারণও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষায় যা করার তাই করবে বলেও জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো দেশের চেয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানবাধিকার ক্ষুণ্ণ হোক এমনটা সরকারও চায় না।