NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২০ এএম

>
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় নৈশভোজের আমন্ত্রণে যান রবার্ট ডিকসনসহ কয়েকজন কর্মকর্তা। সেখানেই বৈঠকটি হয়েছে বলে জানান শাম্মী আহমেদ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, ব্যবসা–বাণিজ্য প্রসারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ হয়। পরে তারা একসঙ্গে রাতের খাবার খান।