NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আরো ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৫ পিএম

আরো ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৭ জন।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪১০ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২০৮ জন ও ঢাকার বাইরে ২০২ জন।

 

বর্তমানে সারাদেশে এক হাজার ৪৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

রবিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ হাজার ৬১৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৭ হাজার ২১৮ জন ও ঢাকার বাইরে ২১ হাজার ৪১০ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ২২০ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৬৭৯ জন।