NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মৃত্যুর পরে জীবিত ফিরছেন ঐন্দ্রিলা!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৮ পিএম

>
মৃত্যুর পরে জীবিত ফিরছেন ঐন্দ্রিলা!

রূপকথার জিয়নকাঠি দিয়ে এবার বাঁচিয়ে তোলা হবে কলকাতার ছোটপর্দার প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। মৃত্যুর ১৫ দিন পর আবারও তিনি হাঁটবেন, কথা বলবেন, নাচবেন এমনকি ইচ্ছেমতো ঘুরেও বেড়াবেন। একদম জীবন্ত যাকে বলে। কি, অবাক হচ্ছেন? হ্যাঁ, সান বাংলাতে জীবিত ফিরছেন ঐন্দ্রিলা। তাও আবার তার অভিনীত ‘জিয়নকাঠি’র হাত ধরে।

সোমবার (৫ ডিসেম্বর) থেকে আবারও টেলিভিশনের পর্দায় ঐন্দ্রিলা। সে যে চলে গিয়েও থেকে গেছে সকলের মধ্যে। তার লড়াই, যতই প্রশংসা করা হোক ততই কম। প্রিয় ঐন্দ্রিলাকে শ্রদ্ধা জানাতে এক নিদারুণ সিদ্ধান্ত নিয়েছে সান বাংলা। নতুন করে আবার সম্প্রচার করা হবে ‘জিয়নকাঠি’। প্রয়াত ঐন্দ্রিলার অভিনয় আবারও দেখতে পাবেন দর্শকেরা। এই সিরিয়ালে জাহ্নবীর চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। তার অভিনীত শেষ সিরিয়াল এটি।

ক্যানসার থেকে সেরে উঠেই এই ধারাবাহিক করেছিলেন ঐন্দ্রিলা। কথা ছিল আরও অনেক কাজ করবেন। কিন্তু সেই কথা আর রাখতে পারলেন না অভিনেত্রী। যদিও বা চ্যানেলের তরফে এই প্রসঙ্গে মুখ খুলতে রাজি নন কেউই। তবে তার মৃত্যুর পরেও যে ‘জিয়নকাঠি’র নানান মুহূর্ত বন্দি হয়ে রয়েছেন মানুষের মণিকোঠায়। বারবার ফিরে আসছে সেইসব স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় আজও অভিনেত্রীর সেই হাসিমুখটা দেখতেই আগ্রহী সকলে।