NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মেসির নাম শুনলেই কেমন লাগে পরীমণির?


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম

>
মেসির নাম শুনলেই কেমন লাগে পরীমণির?

‘রাউন্ড অব সিক্সটিন’-এ যেতে চাইলে জেতার কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার সামনে। প্রথমার্ধেই পেতে পারত গোলের দেখা কিন্তু পেনাল্টি মিস করলেন মেসি। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায় আর্জেন্টাইন সমর্থকদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মিলল কাঙ্খিত সেই গোলের। এরপর ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করে পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে আনে আলবিসেলেস্তেরা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। যদিও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তারপরও তার নাম শুনলেই যেন গোল হওয়ার আনন্দ পান ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফেসবুকে পরী লেখেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’

রবিবার (২৭ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে জয়লাভের পর সাংবাদিকের ক্যামেরার সামনে হাজির হন মেসি। টিভি ক্যামেরার সামনে তাকে ‘উড়ন্ত চুমু’তে ভরিয়ে দেন পরী।

এরপর আরেক পোস্টে পরী লেখেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসিই’

প্রসঙ্গত, সৌদির সঙ্গে প্রথম ম্যাচ হারের পর স্ত্রী পরীর দুঃখ ভোলাতে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছিলেন রাজ। সেসময় রাজের ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে পরী লেখেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে।’