NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মা হচ্ছেন মালাইকা শুনে প্রচণ্ড রেগে গেলেন অর্জুন!


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম

>
মা হচ্ছেন মালাইকা শুনে প্রচণ্ড রেগে গেলেন অর্জুন!

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই অর্জুন কাপুরের বাহুডোরে মালাইকা অরোরা। প্রথম প্রথম নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক বজায় রাখলেও এখন অনেকটাই খুল্লাম খুল্লা। বিয়ে ছাড়াই একই ছাদের নিচে থাকছেন দীর্ঘদিন ধরে। মাঝে বেশ কয়েকবার সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা গেলেও এখনও লিভ ইন রিলেশনশিপে এই লাভবার্ডস।

বুধবার (৩০ নভেম্বর) আচমকাই খবর রটে যায়, মা হতে চলেছেন মালাইকা আরোরা। সূত্রের খবর, সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা জুটি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে পাওয়া এই ‘খবর’ যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এবার মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুলল অভিনেত্রীর পরিবার ও মালাইকার সঙ্গী অর্জুন কাপুর।

মালাইকা অন্তঃসত্ত্বা হওয়ার খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দিল অভিনেত্রীর পরিবার। এই ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ায় যে তারা বেশ বিড়ম্বনায় পড়েছেন, তা স্পষ্ট বোঝা গেল পরিবারের প্রতিক্রিয়া দেখে।