NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রতিবাদ-বিক্ষোভ: বেইজিং,সাংহাইয়ের পথে পুলিশের অবস্থান


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৪ পিএম

প্রতিবাদ-বিক্ষোভ: বেইজিং,সাংহাইয়ের পথে পুলিশের অবস্থান

আর্ন্তজাতিক ডেস্ক: কভিড কড়াকড়ি নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে চীনের বেইজিং, সাংহাইয়ের মতো প্রধান শহরগুলোর রাস্তায় অবস্থান নিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রতিবাদকারীদের মুখে শোনা যাচ্ছে কঠোর কভিড লকডাউনের অবসান ছাড়াও রাজনৈতিক স্বাধীনতার দাবি।

এদিকে যুক্তরাষ্ট্র চীনা প্রতিবাদকারীদের পক্ষ সমর্থন করে তাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

কয়েক দশকের মধ্যে এবারই প্রথম এত বড় বিক্ষোভ দেখছে চীন।

 

প্রতিবাদকারীদের নিজেদের মাথার ওপর সাদা কাগজ তুলে ধরে রাখতে দেখা গেছে।

 

জানা গেছে, সোমবার রাতে আরো প্রতিবাদ হওয়ার কথা থাকলেও পরে তা আর বাস্তবে রূপ নেয়নি। এএফপির সাংবাদিক জানান, বেইজিং ও সাংহাইয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় শত শত পুলিশের গাড়ি ও পুলিশকর্মী দেখা গেছে।

এরই মধ্যে প্রতিবাদে অংশ নেওয়া অনেক ব্যক্তি জানিয়েছে, পুলিশের কাছ থেকে তারা ফোন কল পেয়েছে। তাদের নিজ নিজ গতিবিধির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে।

গত সপ্তাহে চীনের শিনজিয়াং প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত উরুমকিতে এক প্রাণঘাতী অগ্নিকাণ্ডের পরই লকডাউন নিয়ে ফুঁসে ওঠে জনসাধারণ। ক্রমে দেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসতে দেখা যায় তাদের।

প্রতিবাদকারীদের দাবি, উরুমকিতে লকডাউনের কারণে অগ্নিকাণ্ডকবলিতদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, রয়টার্স