NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কূটনীতিকদের নাক গলানোর সুযোগ করে দেওয়া হচ্ছে: কামরুল ইসলাম


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:৫১ এএম

কূটনীতিকদের নাক গলানোর সুযোগ করে দেওয়া হচ্ছে: কামরুল ইসলাম

ঢাকা: বিদেশি কূটনীতিকদের ডেকে এনে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। কামরুল ইসলাম বলেন, সম্প্রতি যেসব ষড়যন্ত্র চলছে, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বেঁচে থাকলে এর বিরুদ্ধে সোচ্চার থাকতেন। এতে জাতি উপকৃত হতো।

 

 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন বলেন, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সব সময় সঠিক তথ্য তুলে ধরতেন। নবীন সাংবাদিকদের জন্য এটা অনুকরণীয়। নবীন সাংবাদিকদের অনেকের মধ্যে পরিপক্বতার অভাব আছে। তাঁরা তথ্য না জেনে লিখে দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নবীন সাংবাদিকরা যেন জগলুল আহমেদ চৌধুরীর মতো উন্নত সাংবাদিকতা অনুসরণ করতে পারেন, সেদিকে নজর দেওয়া উচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের মহাসচিব ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।