NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রোনালদোর থেকে কি শিখলেন রদ্রিগো


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:১২ এএম

>
রোনালদোর থেকে কি শিখলেন রদ্রিগো

ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো নাজারিওর পায়ের জাদু দুহাত ভরে নিতে দেখা গেল দেশটির খেলোয়াড় রদ্রিগোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এই ভিডিওটা রীতিমত ভাইরাল। রোনালদোকে সাক্ষাৎকার দেওয়া শেষে রদ্রিগো তার পায়ে হাত বুলিয়ে কি যেন নিজের করে নিলেন, ভিডিওতে তেমনই কিছু দেখা গেছে।  

অনুষ্ঠান শেষে রীতিমত হাসির রোল পড়ে যায় দুইজনের মুখেই। কি রোনালদো কি রদ্রিগো, দুজনেই হেসেছেন সমানে সমান। তুমুল সাড়া জাগানো এই ভিডিওর ঘটনাটি ঘটে ব্রাজিল ও সুইজারল‌্যান্ডের ম‌্যাচ শেষে। গ‌্যালারিতে বসে রোনালদো এদিন দলের বিজয় দেখেছেন, তার সঙ্গী ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, রবার্তো কার্লোস ও কাকা।

ম‌্যাচ শেষে টিভিতে সাক্ষাৎকার দিতে হাজির হন রদ্রিগো। তখন সামনে পান নিজের আইডল রোনালদোকে। এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রদ্রিগো বললেন, 'আমার জন‌্য এটা অত‌্যন্ত আনন্দের আমি আপনার সঙ্গে এখানে কথা বলতে পারছি। বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চের। এটা আমার প্রথম বিশ্বকাপ। খুব ভালো সময় যাচ্ছে আমার। প্রতিদিন নতুন কিছু শিখছি। যেখানেই যাচ্ছি নতুন কিছু শিখছি। সেটা ট্রেনিং হোক, হোটেলে কিংবা কোনো সাক্ষাৎকার দিতে গিয়েও। ঈশ্বরকে ধন‌্যবাদ জানাই, আমাকে এখানে নিয়ে এসেছেন। মাঠে খেলার সুযোগ দিচ্ছেন।'