NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অভিজ্ঞ ব্যাকগ্রাউন্ড ডান্সার ভিকি কৌশল!


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০০ এএম

>
অভিজ্ঞ ব্যাকগ্রাউন্ড ডান্সার ভিকি কৌশল!

‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে একজন ব্যাকগ্রাউন্ড ডান্সারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। বর্তমানে এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। কমেডি-থ্রিলার ধাঁচের এই ছবির মাধ্যমেই বিয়ের পর প্রথমবারের মতো পর্দায় ফিরছেন ভিকি।

সিনেমার চরিত্রের প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড ডান্সার সেজেছেন যদিও। তবে এই কাজে তিনি আগে থেকেই পারদর্শী। নিজেই জানালেন সেকথা।

সোমবার (২৮ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোটবেলার একটি নাচের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন ভিকি। যেখানে দেখা যায়, অন্যদের সঙ্গে নাচে তাল মেলাচ্ছেন খুদে ভিকি।

মজার ছলে ছবির ক্যাপশনে ‘সর্দার উধাম’ তারকা লেখেন, ‘ব্যাকগ্রাউন্ডে নাচার বহু অভিজ্ঞতা আছে জীবনে।’

ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে ভিকির (গোবিন্দা) স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভূমি পেডনেকারকে (গৌরি)। ভিকির প্রেমিকা চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে (সুকু)। আগামী ১৬ ডিসেম্বর শশাঙ্ক খৈতান পরিচালিত ‘গোবিন্দা নাম মেরা’ সরাসরি মুক্তি পাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।