NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

দেশের মানুষ আমাদের শান্তিরক্ষী বাহিনীর জন্য গর্বিত : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৮:২৩ পিএম

দেশের মানুষ আমাদের শান্তিরক্ষী বাহিনীর জন্য গর্বিত : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের বিভিন্ন বাহিনীর নারী সদস্যরা শান্তিরক্ষা মিশনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, এ জন্য তাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশের মানুষ আমাদের শান্তিরক্ষী বাহিনীর জন্য গর্বিত। ’

আজ সোমবার ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক নারী-শান্তি-নিরাপত্তা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি বাংলায় বলতে চাই, আমাদের দেশের মানুষজন যেন জানতে পারেন, এ দেশের নারীরা শান্তিরক্ষী মিশনে যারা আছেন তারা বিশাল ভূমিকা রেখে যাচ্ছেন।

 

জাতিসংঘ দ্বারা পরিচালিত বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। ’

 

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে নারীদের উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে। নারীদের ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমতার শীর্ষে রয়েছে বাংলাদেশ।  

এ সময় তিনি ১৯৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবার-পরিজন হারানোর কথা তুলে ধরে দীর্ঘদিন পরবাসে থেকে দেশে ফিরে আসার কথা জানান। এ ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।