NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সৌদি আরবে পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৬ এএম

>
সৌদি আরবে পৌঁছেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী

চলতি বছর এ পর্যন্ত (১৫ জুন রাত ২টা) ১১ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭ হাজার ৭৩৭ জন। 

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। 

মোট ২৮টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা্ ৫টি। 

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জের ১১ জুনই BG3013 ফ্লাইটে সৌদি পৌঁছান জাহাঙ্গীর কবির।   

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম থেকে ৭ম ফ্লাইটের সকল হজযাত্রী এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত ৮ম ফ্লাইটের হজযাত্রীরা আজ সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন। যাত্রাকালে প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইটি দলের সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান। 

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।