NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রভাসকে বিয়ে করবেন কৃতি?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৪ পিএম

প্রভাসকে বিয়ে করবেন কৃতি?

বিনোদন ডেস্ক: একটি সিনেমার প্রচারে বরুণ ধাওয়ান উস্কে দিয়েছিলেন গুঞ্জন। সম্পর্কে রয়েছেন প্রভাস ও কৃতি শ্যানন। যদিও সে কথা নিজ মুখে স্বীকার করেননি কৃতি বা প্রভাস। তবে এবার কৃতির মুখে শোনা গেল অন্য গল্প।

 

তাহলে কী সত্যিই প্রেমে পড়েছেন কৃতি? বাড়ছে গুঞ্জন।

 

বরুণের মুখে বারবার উঠে এসেছে প্রভাস ও কৃতির প্রেমের কথা। তবে সবটাই ছিল মজার ছলে। এবার অবশ্য সরাসরিই কৃতি জানিয়ে দিলেন যে, তিনি বিয়েও করতে পারেন প্রভাসকে।

খবরের শিরোনামে উঠে আসে প্রভাসের নাম। ইতোমধ্যেই ৪০-এ পা দিয়েছে প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। বাহুবলী সিরিজের পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তেলেগু ছবিতে তিনি মোস্ট এলিজিবল ব্যাচেলর। সিনেমার বাইরে প্রায় তিনি খবরে থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।  

বাহুবলি রিলিজের পরেই শোনা গিয়েছিল যে আনুশকা শেট্টির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। তবে সেই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি প্রভাস। তবে বর্তমানে তাঁর সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে চলছে 

আদিপুরুষ ছবিতে জুটি বেঁধেছেন প্রভাস ও কৃতি। শোনা যাচ্ছে একসঙ্গে প্রায়ই সময় কাটাচ্ছেন তাঁরা। একসঙ্গে দেখাও যাচ্ছে তাঁদের। সম্পর্ক নিয়ে যখন হাজারও কথা শোনা যাচ্ছে তখনই একটি সাক্ষাৎকারে কৃতিকে বলতে শোনা গেল যে, প্রভাসকে বিয়েও করতে পারেন তিনি।  

‘ভেড়িয়া’র প্রচারে এক সাক্ষাৎকারে কৃতিকে জিজ্ঞেস করা হয় যে কার্তিক, টাইগার ও প্রভাসের মধ্যে তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে ফ্লার্ট করবেন আর কার সঙ্গে ডেটে যাবেন? 

তখনই কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে পারেন, টাইগারের সঙ্গে ডেটে যাবেন আর বিয়ে করবেন প্রভাসকে। তাহলে কী প্রকারান্তরে গুঞ্জনের পক্ষে মান্যতা দিলেন।  

জিনিউজ