NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ট্রাম্প নয়, রনকে সমর্থন দেবেন ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০১:২১ পিএম

ট্রাম্প নয়, রনকে সমর্থন দেবেন ইলন মাস্ক

আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকে সমর্থন দেবেন।

রয়টার্স জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে লড়বেন তিনি।

দিন কয়েক আগে ট্রাম্প তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রন ডিস্যান্টিসের ব্যাপারে মুখ খুলেছেন।

 

রনকে প্রার্থী না হওয়ার জন্য সতর্কও করে দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি নির্বাচনে ফ্লোরিডার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রন।

 

ইলন মাস্ক বলেছেন, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। তিনি আশা করেছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত হতাশ।

টুইটারে একজন ব্যবহারকারী ইলন মাস্কের কাছে জানতে চান ইলন, আপনি কি ২০২৪ সালে রন ডিস্যান্টিসকে সমর্থন করবেন? জবাবে ইলন মাস্ক ‘হ্যাঁ’ বলেছেন।
সূত্র : রয়টার্স।