NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

একদিনের জন্য পরীর আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিলের রাজ


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০১:৫২ এএম

>
একদিনের জন্য পরীর আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিলের রাজ

পরীমণি ও শরিফুলের রাজের মনের মিল কতটা জোরালো তা সবারই জানা। মাত্র এক সপ্তাহের পরিচয়ে প্রেম ও বিয়ে সেরেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত এই তারকা দম্পতি। তবে বিশ্বকাপ ফুটবল তাদের সেই বোঝাপড়ার জগতে হানা দিয়েছে। এখানে দুজনার দুটি মত, দুটি পথ। পরীর পছন্দের দল আর্জেন্টিনা, আর ছোটবেলা থেকেই ব্রাজিলভক্ত রাজ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আপাতত খুব চাপে আছে পরীর আর্জেন্টনা। স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জিততেই হবে মেসিদের। হারলেই বিদায়। এ অবস্থায় দলকে নিয়ে পরী যখন খুব টেনশনে তখন পাশে পেলেন স্বামী শরিফুল রাজকে। আজকের জন্য স্ত্রী পরীর পাশে দাাঁড়াচ্ছেন রাজ, দিচ্ছেন আকুণ্ঠ সমর্থন।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে পরীমণি বলেন, ‘গত ম্যাচটি হারার পর থেকে আমি বাসায় অনেকটা নাজুক অবস্থায় আছি। ব্রাজিল সমর্থক রাজ নানাভাবে আমার সঙ্গে মজা নিচ্ছে। আমাকে ক্ষেপাচ্ছে। আজকে আর্জেন্টিনাকে জিততেই হবে। মেসিদের আজকের জয়ই পারে আমাকে উদ্ধার করতে। আমার বিশ্বাস আর্জেন্টিনা এই ম্যাচটি অবশ্যই জিতবে এবং তাদের ভক্তদের মুখে হাসি ফোটাবে।’

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির দিকে চেয়ে থাকবেন পরীমণি
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির দিকে চেয়ে থাকবেন পরীমণি

কথা বলার সময় পরীর পাশেই ছিলেন রাজ। পরীর কাছ থেকে মুঠোফোন নিয়ে ‘পরাণ’ তারকা বললেন, ‘যখন থেকে ফুটবলের জ্ঞান হয় তখন থেকেই আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের খেলা মন প্রাণ দিয়ে উপভোগ করি। এবারের বিশ্বকাপেও তাদের প্রথম ম্যাচটি ছিল অসাধারণ। তবে আজ রাতে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে আমি আর্জেন্টিনার সাপোর্টার। পরীকে জেতাতেই আমার এই সমর্থন। আমি খুব করে আর্জেন্টিনা ম্যাচটি জিতুক। জিতবেও। কারণ তারা হেরে বিদায় নিলে বিশ্বকাপের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যাবে। শুভকামনা রইলো পরীর আর্জেন্টিরার জন্য।’

সৌদি আরবের বিরুদ্ধে হেরে যাওয়ার পর তো পরীর দুঃখ ভোলাতে আর্জেন্টিনার জার্সিও গায়ে তুলেছিলেন রাজ। সেই ছবি প্রকাশও করেছিলেন নায়িকা।

এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন বলেই জানিয়েছেন ‘রাজ্য’র বাবা-মা । সেখানেই রাত ১টায় আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াই উপভোগ করবেন। সঙ্গে করে জার্সি নিতে ভুলে গেছেন। তাই একটু পর দুজন যাবেন জার্সি কিনতে। প্রিয় দলের জার্সি গায়ে দিয়েই মহা গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখবেন পরী। তার আগে জার্সি গায়ে ফেসবুকেও ছবি দেওয়ার কথাও বললেন ‘স্বপ্নবাজ’ নায়িকা।

সঙ্গে আরও যোগ করলেন, ‘সেদিন জার্সি গায়ে ছবি দেইনি। আজকে দেবো। আমি জার্সি পরে ছবি দিলেই মেসি গোল করবে। ঈশ! মেসিকে আমি কত ভালোবাসি সে যদি জানতো!’