NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৫:১৭ এএম

পেরুকে কাঁদিয়ে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: পেরুকে কাঁদিয়ে ৩১ তম দল হিসেবে আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করলো অস্ট্রেলিয়া। আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে গড়ানো ম্যাচের সুবাদে এ নিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ক্যাঙ্গারুরা। কাতার বিশ্বকাপে গ্রুপ ডি-তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষমেশ বিশ্বকাপে যাওয়ার ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেলো অস্ট্রেলিয়া।

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আনার নায়ক তাদের ৩৩ বছর বয়সী পেনাল্টি বিশেষজ্ঞখ্যাত গোলরক্ষক রেডমেইন। টাইব্রেকারের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। তাদের প্রথম শট থেকেই গোল করতে ব‍্যর্থ হন মার্টিন বয়েল। তবে তারপর টানা পাঁচটি শটই জালে জড়ান অস্ট্রেলিয়ানরা।

 

পেরুর প্রথম দুটি শট থেকে গোল হলেও তৃতীয় শটে এসে রেডমেইনের সামনে আটকে যান ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এরপর পেরুর আরও একটি শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুলে নেনে রেডমেইন। খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান কি দারুণভাবেই না দিলেন রেডমেইন।

উল্লেখ্য, সর্বশেষ চার বিশ্বকাপেই খেলেছে অজিরা। এ নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে তাঁরা। ১৯৭৪ জার্মানি বিশ্বকাপে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার। কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় গ্রুপ 'ডি'তে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। সেখানে তাদের সঙ্গী বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া।