NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

অভ্যন্তরীণ ভ্রমণে টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে কানাডা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:১৬ এএম

অভ্যন্তরীণ ভ্রমণে টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে কানাডা

আর্ন্তজাতিক ডেস্ক: উড়োজাহাজ ও ট্রেনে অভ্যন্তরীণ ভ্রমণ এবং নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য কভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে কানাডা। মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে আসতে পারে এই ঘোষণা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে কানাডাভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

কভিডে বিভিন্ন বিধিনিষেধের কারণে সমালোচনার মুখে পড়েছে কানাডার সরকার। এজন্য আপাতত ভ্রমণের বিধিনিষেধের আদেশ তুলে নিচ্ছে দেশটি। তবে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি আবারো কভিডের নতুন কোনো ধরন আবিষ্কৃত হয়, তাহলে টিকার বাধ্যবাধকতা আবারো ফিরে আসতে পারে।

কানাডার ফেডারেল সরকার কভিড সংক্রান্ত যেসব বিধিনিষেধ দিয়েছে, এর মধ্যে টিকা নেয়নি এমন মানুষ উড়োজাহাজে ভ্রমণ করতে পারেন না এবং সরকারী কর্মকর্তাদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক।

কানাডার বিমানবন্দরগুলোয় গত সপ্তাহ পর্যন্ত প্রায়ই ভ্রমণ করেন এমন ব্যক্তিদের কভিড পরীক্ষা করার নিয়ম চালু ছিল। তবে গত সপ্তাহে জুনের বাকি সময়ের জন্য কভিড পরীক্ষা করার নিয়ম বাতিলের ঘোষণা দেয়া হয়। কারণ, এভাবে পরীক্ষার জন্য ভ্রমণকারীদের দীর্ঘসময় বিমানবন্দরে থাকতে হয়।