NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তার ৮০তম জন্মদিন উদযাপন


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:১০ এএম

মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তার ৮০তম জন্মদিন উদযাপন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার (২০ নভেম্বর) তার ৮০তম জন্মদিন উদযাপন করছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম এই প্রেসিডেন্ট বড় একটি মাইলফলকও অর্জন করেছেন। কারণ তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় থাকাকালীন ৮০তম জন্মদিন উদযাপন করছেন।

প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনের পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস খুব বেশি কিছু প্রকাশ করেনি।

 

তবে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং পরিবারের অন্য সদস্যরা জন্মদিন উপলক্ষে প্রাতঃরাশ এবং দুপুরের খাবারের পরিবর্তে দেরি করে সকালের নাশতা বা ব্রাঞ্চ করবেন। জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনও সেখানে যোগ দেবেন বলে জানা গেছে।

 

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দিনের বাকি সময় কিভাবে কাটাবেন সে সম্পর্কে গণমাধ্যম আর কোনো তথ্য পায়নি।

মজার ব্যাপার হলো, জো বাইডেনের পুরো পরিবার ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে রয়েছে। কারণ তারা বাইডেনের নাতনির বিয়ের জন্য একত্র হয়েছে। ১৯ নভেম্বর হোয়াইট হাউসের দক্ষিণ লনে তার নাতনি নাওমি বাইডেনের সঙ্গে পিটার নিলের বিয়ে হয়।

বিবিসি জানিয়েছে, ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের নাতনির বিয়ে হিসেবে এটিই ছিল প্রথম বিয়ে, যেখানে নাওমি বাইডেন নববধূ হিসেবে হোয়াইট হাউসের বারান্দায় হেঁটেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের জানান, বাইডেনের পরিবারের সদস্যরা সাধারণত থ্যাংকসগিভিং দিবসের আগের বুধবার প্রেসিডেন্টের জন্মদিন উদযাপন করে থাকেন, তবে এ বছরটি ব্যতিক্রম। যার কারণ হিসেবে কারিন বলেন, ‘পরিবারের সবাই এই সপ্তাহান্তে এখানে আসবে, তাই তারা বাইডেনের জন্মদিনের দিনই সেটি উদযাপনের সুযোগ পাবেন। ’

প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক জীবন সম্পর্কে গুজব এবং তার বয়স সম্পর্কে প্রশ্নের কারণে এবারের জন্মদিন উদযাপন সাদামাটাভাবে আয়োজন করা হবে।

এদিকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ২০২৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন কি না তা নিয়েও জল্পনা চলছে। জো বাইডেন এর আগে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার জন্য তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তবে তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেননি।

সূত্র : এনডিটিভি