NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

রাতে মাঠে নামছে কাবিলা-শুভর ব্রাজিল ও আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ এএম

>
রাতে মাঠে নামছে কাবিলা-শুভর ব্রাজিল ও আর্জেন্টিনা

গতকাল (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হয়েছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। গোটা দুনিয়ার পাশাপাশি বাংলাদেশও মেতেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে। দেশের শোবিজ তারকারাও সামিল হয়েছেন এই উন্মাদনায়। ফুটবল বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে দিতে তৈরি হয়েছে কয়েকটি নাটকও।

এগুলোর মধ্যে একটি জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলরস ফুটবল’। তার জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা এতে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নেমেছেন।

যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলায় মেতেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা।

অমি জানান, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড।

সোমবার (২১ নভেম্বর) রাত ৯টায় ইউটিউবে ধ্রুব টিভি চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।

তবে এরইমধ্যে নাকটির একটি কপি ভার্সন ইউটিউবে চলে এলেও সেটি এড়িয়ে যেতে ভক্তদের আহ্বান জানিয়েছেন অমি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “যারা, ‘ব্যাচেলরস ফুটবল’ এর টিভি থেকে রেকর্ডেড কপি ও ক্লিপ বিভিন্ন ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড করেছেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। খুব শিগগিরই সেসব চ্যানেল, ফেসবুক পেজগুলো বন্ধ হয়ে যাবে এবং সেসব ফেক চ্যানেল ও ফেসবুক পেজগুলো যারা পরিচালনা করেন আমরা তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা নিচ্ছি।”