NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

‘এমপি বাহারকে এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকার লঙ্ঘন’


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৩৮ এএম

‘এমপি বাহারকে এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকার লঙ্ঘন’

ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারকে নির্বাচন কমিশনের এলাকা ছাড়তে বলার নির্দেশ তার মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল। 

তথ্যমন্ত্রী বলেন, আ ক ম বাহাউদ্দীন বাহার শুধু সেখানকার এমপিই নন, তিনি কুমিল্লা সিটি করপোরেশনের একজন ভোটার ও জন্মসূত্রে স্থায়ী নাগরিক। ইউরোপ, আমেরিকা, দক্ষিণ এশিয়া, চীন, জাপানসহ কোনো দেশে এমন ব্যবস্থা বা আইন নেই। নির্বাচন কমিশন একজন এমপিকে এভাবে বলতে পারেন না।

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- রক্তদান সংঘবদ্ধতার প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন করার পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রতি সচেষ্ট থাকতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনের রক্তদান কার্যক্রমগুলো আরও প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে অন্যরাও মানবিক কাজে উৎসাহিত হয়।

বাংলাদেশে বিশ্ব রক্তদাতা দিবস পালনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে বাংলাদেশে প্রায় সাড়ে ৪ লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে গঠিত মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশন বলছে, ১৯৯৬ সাল থেকে রক্তদান কার্যক্রম শুরু করে ২০০০ সালে নিজস্ব আধুনিক ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ডব্লিউএইচও-র নির্ধারিত সকল নিয়ম মেনে নিরাপদ রক্তের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে কোয়ান্টাম। এ পর্যন্ত কোয়ান্টাম ১৪ লাখ ইউনিট রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।