NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইরানের বিক্ষোভে ৫৮ শিশু নিহত


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:২৭ এএম

ইরানের বিক্ষোভে ৫৮ শিশু নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর জেরে সৃষ্ট বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ জন শিশু নিহত হয়েছে। এর মধ্যে অনেকের বয়স আট বছরেও কম। দুই মাস আগে নৈতিকতা পুলিশের হেফাজতে ওই তরুণী নিহত হওয়ার পর থেকে অব্যাহত রয়েছে এ বিক্ষোভ।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএ) জানিয়েছে, দেশের বিভিন্ন শহরে নিহত হওয়া ১৮ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৪৬ জন ছেলে এবং ১২ জন মেয়েশিশু রয়েছে।

 

 

খবরে বলা হয়, শুধু গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর আক্রমণের শিকার হয়ে পাঁচ শিশু নিহত হয়। এদের মধ্যে নয় বছর বয়সী এক শিশুর নাম কিয়ান পিরফালাক। এ ছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজেহ শহরে গত বুধবার ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়।

কিয়ানের পরিবার অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী তাদের পারিবারিক গাড়িতে গুলি ছুড়লে শিশুটি নিহত হয়। অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসীদের’ গুলিতে ওই শিশু মারা গেছে। সূত্র: গার্ডিয়ান