NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্যারিস্টার তুরিন আফরোজকে আদালতের শোকজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৪ এএম

ব্যারিস্টার তুরিন আফরোজকে আদালতের শোকজ

ঢাকা: পৈতৃক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ নোটিশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ জুন) ঢাকা যুগ্ম-জেলা জজ আদালত-৫-এ নোটিশ প্রদান করেন। তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেয়া হবে না। ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত।

আইনজীবী বলেন, ঢাকার উত্তরার বাড়িটি তুরিন আফরোজের দখলে রয়েছে। এই বাড়ির পাওনা দখলের অংশ তার ভাই ও মাকে বুঝিয়ে দিতে নির্দেশনা চেয়ে গত ৭ জুন আদালতে আবেদন জমা দেই। পরে ৮ জুন আদালতে এ বিষয়ে শুনানি হয়। আজ সোমবার (১৩ জুন) আদালত আদেশ দেন। ব্যারিস্টার তুরিন আফরোজ ২০১৭ সালের ১১ মে নিষেধাজ্ঞার একটি মামলা করেন তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে। এরপর আদালত ২০১৮ সালের ৮ মে উভয়পক্ষকে স্থিতাবস্থাসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ দেয়।

২০১৯ সালের ১৪ জুন রাতে ব্যারিস্টার তুরিন আফরোজের উত্তরা বাসার নিচে তার ভাই বাসার দারোয়ানের সঙ্গে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি করে জোরপূর্বক বাসায় প্রবেশ করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। ওই ঘটনায় তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে এই বাড়ি নিয়ে এক সংবাদ সম্মেলন করে তুরিন আফরোজের মা ও ভাই অভিযোগ তুলেন।