NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ফুটবল বিশ্বকাপে যেভাবে থাকছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:০১ পিএম

ফুটবল বিশ্বকাপে যেভাবে থাকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ না করলেও গর্বের পোশাক শিল্প জার্সি পাঠিয়ে এই আসরে থাকছে বাংলাদেশ। চট্টগ্রামের সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ছয় লাখ জার্সি পাঠিয়েছে মস্কোর একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

জানা যায়, মস্কোভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পোর্টস মাস্টার’-এর মাধ্যমে এসব জার্সি বাংলাদেশ থেকে রপ্তানি হয়। গত ফেব্রুয়ারি এবং মার্চে এই জার্সি রাশিয়ায় পাঠিয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

 

 

ফিফা কর্মকর্তা, রেফারি, বলবয় ও গ্যালারির অনেক দর্শকের পরনে থাকবে ‘মেইড ইন বাংলাদেশ’ জার্সি।

সনেট টেক্সটাইল ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন কালের কণ্ঠকে বলেন, আগের বিশ্বকাপে রাশিয়ায় বেশ কিছু জার্সি পাঠালেও এবার এটা দ্বিগুন হয়েছে গত ১০ বছর ধরে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে আমার প্রতিষ্ঠান।

তিনি জানান, সনেট টেক্সটাইল উচ্চমূল্যের পোশাক রপ্তানি করে থাকে। রাশিয়া, ইউরোপ, আমেরিকায় স্পোটর্স ওয়ার, জ্যাকেট অন্তবাস রপ্তানি করে থাকে। শুধু রাশিয়ার বাজারেই বছরে ৭০ হাজার পিস পোশাক রপ্তানি করে।