NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শুক্রবার থেকে দ্বিগুণ হলে মৌসুমীর ‘দেশান্তর’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৪৮ এএম

>
শুক্রবার থেকে দ্বিগুণ হলে মৌসুমীর ‘দেশান্তর’

গত শুক্রবার (১১ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মৌসুমী অভিনীত সিনেমা ‘দেশান্তর’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মাত্র দুটি সিনেমা হলে-রাজধানীর যমুনা ব্লকবাস্টার এবং ঢাকার লায়ন সিনেমাসে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রথম সপ্তাহ ঘুরতেই দ্বিগুণ হল পাচ্ছে ‘দেশান্তর’। আগামী শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ৪টি হলে দেখা যাবে এই সিনেমা। নতুন করে যুক্ত হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও মিরপুরের সনি-স্টার সিনেপ্লেক্স।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আশুতোষ  সুজন। এটি এই নির্মাতার প্রথম সিনেমা।

‘দেশান্তর’ সিনেমার পোস্টার
‘দেশান্তর’ সিনেমার পোস্টার

দেশভাগ, দেশপ্রেম এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। মৌসুমী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী প্রমুখ।

সিনেমায় অন্নপূর্ণা নামের এক মধ্যবয়সী নারীর ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী, দেশভাগের সময় আশপাশের অনেকেই চলে গেলেও যিনি বাংলাদেশেই থেকে যান। দেশভাগের গল্পে মানুষের দেশান্তরি হওয়ার গল্পই সাধারণত উঠে আসে, কিন্তু এই সিনেমায় অন্নপূর্ণাদের দেশে থেকে যাওয়ার গল্প তুলে আনা হয়েছে।