NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের মোনার্ক পদ্মা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:৫৪ পিএম

>
কুমিল্লাকে হারিয়ে ফাইনালে সাকিবের মোনার্ক পদ্মা

হকি ফ্র্যাঞ্চাইজি লিগে গতকাল মঙ্গলবার রূপায়ন সিটি কুমিল্লাকে হারিয়ে প্রথম আসরের হকি লিগের ফাইনালে পৌঁছে গেল সাকিব আল হাসানের মোনার্ক পদ্মা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে উত্তেজনায় ভরা ম্যাচে কুমিল্লাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোনার্ক পদ্মা। এর আগে গেল সোমবার প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে একমি চট্টগ্রাম।

গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল কুমিল্লা। এরপর অবশ্য দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল করে সমতায় ফেরে মোনার্ক পদ্মা। তৃতীয় কোয়ার্টারে কুমিল্লা ও পদ্মা একটি করে গোল করে। এরপর চতুর্থ কোয়ার্টারে সময় যখন ৫৪ মিনিট, তখন মোনার্ক পদ্মা গোল করে এগিয়ে যায়। ফলে ৪-৩ ব্যবধানের জয়ে নিয়ে প্রথম আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলে।

মোনার্ক পদ্মার হয়ে এদিন একাই চারটি গোল করেছেন দলটির জাপানি ফরোয়ার্ড মিয়া তানিমিতসু। এদিকে কুমিল্লার হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ তারকা হোয়াকিন মেনিনি। অপর গোলটি করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও মোনার্ক পদ্মা।