NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সৌদি আরবে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাইরের কাজে নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

>
সৌদি আরবে দুপুর থেকে বিকেল পর্যন্ত বাইরের কাজে নিষেধাজ্ঞা

দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। আগামী তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য সামনে এনেছে বলে সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যেই দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আগামীকাল বুধবার (১৫ জুন) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গালফ নিউজ বলছে, দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজেরর ওপর নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। তীব্র গরমের কারণে গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত করতে নেওয়া এই সিদ্ধান্ত ১৫ জুন থেকে কার্যকর হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা আরোপের পর শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা চূড়ান্ত করতে এবং কর্মীদের আঘাত ও রোগাক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদির এই মন্ত্রণালয়। একইসঙ্গে অধীনস্ত কর্মীদের উৎপাদনশীলতা আরও উন্নত করারও আহ্বান জানিয়েছে তারা।

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষাই নেওয়ার এই সিদ্ধান্ত কেউ পালন না করলে বা লঙ্ঘন করলে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

গালফ নিউজ বলছে, নিয়োগকর্তাদের সিদ্ধান্ত লঙ্ঘনের যেকোনো অভিযোগ যে কেউ কাস্টমার সার্ভিস নাম্বার ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।