NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

অলিম্পিয়ান আরচ্যার রোমান সানা নিষিদ্ধ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৭ এএম

>
অলিম্পিয়ান আরচ্যার রোমান সানা নিষিদ্ধ

বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট আরচ্যার রোমান সানা। সর্বশেষ টোকিও অলিম্পিকে সরাসরি নিজ যোগ্যতায় খেলেছেন তিনি। সেই অলিম্পিয়ান আরচ্যার রোমান সানা ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরচ্যারি ফেডারেশন থেকে। 

আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল রোমান সানার নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি রোমানের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোমান বাংলাদেশের আরচ্যারি ও ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। সেই বিষয়টি বিবেচনায় রয়েছে ফেডারেশনের, ফলাফলের পাশাপাশি শৃঙ্খলার বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখি। রোমান ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেয়া হয়েছে।

টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যাররা অনুশীলন ক্যাম্প করেন। সেই ক্যাম্পে রোমান সানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছে ফেডারেশন। ভিডিওর ভিত্তিতে তাকে শোকজ করে সংস্থাটি। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেন রোমান। রোমানের এরকম শৃঙ্খলা ভঙের ঘটনা ঘটেছে আগেও। যা অন্য আরচ্যারদেরও বিব্রত করেছে। 

রোমানের শৃঙ্খলা ভঙ্গ এবং শোকজের উত্তর নিয়ে ফেডারেশন নির্বাহী সভার প্রথম আলোচ্যসূচি ছিল। সেই দিনের সভায় উপস্থিত সদস্যবৃন্দরা সবাই শাস্তির ব্যাপারে মত দিয়েছিলেন। দুই একজন আজীবন ও দীর্ঘমেয়াদে শাস্তি প্রদানের কথা বলেছিলেন।

সাকিব আল হাসান, রাসেল মাহমুদ জিমি সহ আরো অনেক তারকা নানা সময় নিষেধাজ্ঞায় পড়েছেন। পরে অবশ্য সংশ্লিষ্ট বোর্ড তাদের শাস্তি কমিয়েছে। রোমানের ক্ষেত্রেও এমন হতে পারে, আমরা তাকে পর্যবেক্ষণে রাখব। তার পরিবর্তন নির্বাহী কমিটি পর্যালেচনা করে পুনরায় সিদ্ধান্ত নিতে পারে বলেন সাধারণ সম্পাদক।