NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ফের করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

>
ফের করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তিনি। অবশ্য কোভিড-১৯ পজিটিভ হলেও ট্রুডোর শারীরিক পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (১৩ জুন) কানাডীয় এই প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেছেন, ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড-১৯ টিকা দেওয়ার কারণে ভালো বোধ করছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমি করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি আইসোলেশনে আছি এবং করোনা রোগীদের বিষয়ে জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবো।’

তিনি আরও বলেন, ‘আমি ভালো বোধ করছি, কিন্তু সেটি কেবল টিকা নেওয়ার কারণেই। সুতরাং, আপনি যদি না নিয়ে থাকেন, তাহলে টিকা নিন - এবং যদি পারেন, তাহলে বুস্টার ডোজ নিয়ে নিন।’

রয়টার্স  বলছে, জাস্টিন ট্রুডো শেষবার চলতি বছরের জানুয়ারিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।