NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

সাকিব-তামিমের সঙ্গে পিএসএল ড্রাফটে আরও ২৬ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০১:২৮ এএম

>
সাকিব-তামিমের সঙ্গে পিএসএল ড্রাফটে আরও ২৬ বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের আসছে আসরের জন্য ইতোমধ্যে ২০০ থেকে কিছু বেশি ক্রিকেটার নাম দিয়েছেন ড্রাফটে। এর মধ্যে বাংলাদেশ থেকে ২৮ জনের নাম রয়েছে এ ড্রাফটে।

এছাড়া সর্বোচ্চ সংখ্যক ১৩৯ জন ইংল্যান্ডের ক্রিকেটার পিএসএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। নাম রয়েছে আফগানিস্তানের ৪৩ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, নিউজিল্যান্ডের ৬ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, শ্রীলঙ্কার ৬০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটারের।

গতকাল ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করলেও ড্রাফটের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেনি পিএসএল কতৃপক্ষ। যদিও কয়েকদিন আগে বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছিল পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেখানে ছিলেন সাকিব আল হাসান।

এছাড়া ছিলেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন। অন্যান্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ আছেন আগামী পিএসএলের ড্রাফটে। লিগটি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আছে।