NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

আলহামদুলিল্লাহ ৪টি বাড়ি নিউ ইয়র্কে : কাজী মারুফ


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৫:১২ এএম

>
আলহামদুলিল্লাহ ৪টি বাড়ি নিউ ইয়র্কে : কাজী মারুফ

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক কাজী মারুফ। ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি। আপাতত সেখানেই স্থায়ী ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক। এবার জানালেন, সেখানে শুধু থাকছেনই না ইতোমধ্যে চারটি বাড়ির মালিকানাও নিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) মারুফ তার ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চারটি বাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউ ইয়র্কে।’ নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখেন, ‘দেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। উল্টো দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসব। দোয়া করবেন।’

এর আগের পোস্টে কিছুটা আক্ষেপের সুর বাজে মারুফের কণ্ঠে। তিনি লেখেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? লাইভে আসব কাল (আজ)। আপনাদের বলতে, কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে আমিও চাই। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাব। মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তুর গল্প বলতে আসব কাল ইউটিউবে।’

উল্লেখ্য, মারুফ বর্তমানে ‘গ্রিন কার্ড’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন। এটি তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। অভিষেক সিনেমা ‘ইতিহাস’-এর মাধ্যমে জিতে নেন জাতীয় পুরষ্কার। বাবা কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০২ সালে। এরপর ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’ সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।