NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বিজ্ঞাপনে জুটি রোশান-দীঘি


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৮ এএম

বিজ্ঞাপনে জুটি রোশান-দীঘি

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি বেঁধে কাজ করেছেন জিয়াউল রোশান ও দীঘি। একটি কোমল পানীয়র মডেল হয়েছেন তারা। বিজ্ঞাপনটিতে কাজ করার বিষয়ে রোশান বলেন,‌ ‘বিজ্ঞাপনটি বিগ বাজেটে নির্মাণ করা হয়েছে। ভিন্নধর্মী পরিকল্পনা নিয়ে বাজারে নেমেছে কোম্পানিটি। বিজ্ঞাপনেও থাকবে বৈচিত্র্য। এর আগে এই ব্রান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এবার দেখা যাবে আমাকে।’

তিনি আরও বলেন, ‘সহকর্মী হিসেবে বিজ্ঞাপনে আছেন চিত্রনায়িকা দীঘি। এর আগে কোনো সিনেমাতে একসাথে কাজ করা হয়নি আমাদের। বিজ্ঞাপনেও প্রথমবারের মতো কাজ করেছি আমরা।’ 

এদিকে, দীঘি বলেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এ নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি, এই বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’

 

উল্লেখ্য, মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল রবিবার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করা হবে।