NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সাউথ আফ্রিকা নয় এক ক্লাসেনের কাছেই হেরেছে ভারত!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৩০ এএম

সাউথ আফ্রিকা নয় এক ক্লাসেনের কাছেই হেরেছে ভারত!

স্পোর্টস ডেস্ক:  দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং, রানের পাহাড়; তবুও ভারতের শেষরক্ষা হয়নি। সাউথ আফ্রিকার রাইলি ফন ডান ডুসেন আর ডেভিড মিলারের ব্যাটে অসুর শক্তি, তাণ্ডবে লণ্ডভণ্ড টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টি, আগে ব্যাট করে ১৫০ রানের ঘর ছুঁতে পারেনি মন্থর গতির ভারত। ইশান কিষানের ২১ বলে ৩৪, শ্রেয়াল আইয়ারের ৩৫ বলে ৪০ আর শেষের দিকে দিনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানে ১৪৮ রান তুলতে পেরেছে ভারত।

মাঝারি মানের টার্গেটে খেলতে নেমে ভুবনেশ্বর কুমারের হোচট খাওয়ার দশা হয়েছিল সাউথ আফ্রিকার।  ২৯ রানেই ৩ উইকে নেই। 

 

সমীকরণে যখন টালমাটাল প্রোটিয়ারা, তখন হাল ধরেন অধিনায়ক টেম্বা বাভুমা (৩০ বলে ৩৫), সেই সাথে মারকুটে হেনরিখ ক্লাসেন (৪৬ বলে ৮১)। 

চতুর্থ উইকেট ৬৪ রানের জুটি। বাভুমা ফিরলেও মিলারের সঙ্গে ক্লাসেন পঞ্চম উইকেটে ২৮ বলে ৫১ রান যোগ করে ম্যাচটা নিয়ে যান সাউথ আফ্রিকার হাতের মুঠোয়।

এক কথায় বললে, সাউথ আফ্রিকার কাছে নয়; ভারতকে একাই হারিয়ে দিয়েছেন ক্লাসেন!